৩০ শে জানুয়ারি থেকে আগামী ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। যার জেরে ভোগান্তিতে পড়তে হবে সাধারন মানুষকে। ৩০ শে জানুয়ারি, ৩১ শে জনুয়ারি বন্ধ থাকবে ব্যাংক। একইসঙ্গে বন্ধ থাকবে ১ লা ও ২ রা ফেব্রুয়ারি।
বেতন কাঠামোর পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন ব্যাংকের কর্মচারীরা। আগামী ৩১ শে জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সংগঠন। একই সঙ্গে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে বন্ধ থাকবে আর্থিক লেনদেন। অন্যদিকে, ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় লেনদেন সম্ভব নয়।
আরও পড়ুন : নয়া নিয়ম, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে চার্জ
ফলে, ব্যাংক ধর্মঘট ও সরকারি ছুটি মিলে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। যার ফলে, হাজার হাজার সাধারণ মানুষের সমস্যা তৈরী হতে পারে। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা ধর্মঘটে অনড় থাকায় এই ক’দিনে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…