সরস্বতী পূজার আনন্দ মাটি করতে রাজি জুড়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার দুদিনই সব জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির কাছাকাছি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার দিন সকাল থেকেই আকাশে থাকবে মেঘ।
আইএমডি ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে, দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি হবে। বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে এবং তারপর থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং প্রভৃতি পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে ৩১ তারিখ।
আরও পড়ুন : ‘রাজ্যের জন্য কাজ করতে চাই’ : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
এবার শীতের আগমন সময় থেকে বহু পরে হলেও শীত বিদায়ও নিতে চাইছে না সহজে। জানুয়ারি মাসের শেষের কয়েকটা দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মরশুমে শীতের অদ্ভুত আচরণ দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে, আবার রাতের দিকে চলে শৈত্য প্রবাহ। কিছুদিন পরপর শীত এই অবস্থায় থাকলেও বর্তমানে তাপমাত্রা বেড়েছে। তবে শীত বিদায় বেলায় শহরবাসীকে কাঁপুনি দিয়ে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…