নিউজ

আগস্ট মাসে সর্বমোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন কোন কোন দিনে কাজ হবে না ব্যাংকে

আর কিছুদিনের মধ্যেই জুলাই কাটিয়ে শুরু হবে আগস্ট মাস। আপনি যদি আগস্ট মাসে ব্যাংক সংক্রান্ত কোনো কাজ করতে যাচ্ছেন তাহলে এই খবরটা শুধুমাত্র আপনার জন্যই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে আরবিআই আগস্ট ২০২২ এর একটি ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী আগস্ট মাসের সর্বমোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তবে ১৩ দিন সমস্ত জায়গার জন্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কারণে ছুটি থাকতে পারে।

উল্লেখযোগ্যভাবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক হলিডে লিস্টকে তিনটি বিভাগের মধ্যে ভাগ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেল্মেন্ট হলিডে, এবং সাধারণ ব্যাংক ক্লোজিং ডে। অর্থাৎ, সাধারণ হলিডে ছাড়াও কিছু কিছু জায়গায় রাজ্য বিশেষে কিছু ছুটি থাকবে। তার পাশাপাশি তাদের প্রত্যেকটি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংকের ছুটি। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিন কোন কোন জায়গায় ছুটি থাকবে আগস্ট মাসে।

১ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে গ্যাংটকে, সেখানে ড্রুপাকা শে জি উৎসবের কারণে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ৭ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ৮ আগস্ট মহরম (আশুরা) উপলক্ষে জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। ৯ আগস্ট চন্ডিগড়, দেরাদুন, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, পানাজি, শিলং, শিমলা, তিরুবন্তপুরম এবং শ্রীনগর ছাড়া দেশের অন্যান্য জায়গায় মহরম (আশুরা) উপলক্ষে ব্যাংকগুলি বন্ধ থাকবে। ১১ আগস্ট রাখি বন্ধন উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৩ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

১৪ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৬ ই আগস্ট পারসি নববর্ষ থাকার কারণে মুম্বাই এবং নাগপুরে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ১৮ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ২১ আগস্ট রবিবার থাকার কারণে সাপ্তাহিক ছুটির ফলে ব্যাংক বন্ধ থাকবে। ২৮ আগস্ট রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ থাকবে। ৩১ আগস্ট গণেশ চতুর্থী থাকার কারণে গুজরাট, মহারাষ্ট্র এবং কর্নাটকে ব্যাংক বন্ধ থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026