দেশ

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর, এক ধাক্কায় বেশ অনেকটা বৃদ্ধি পাবেন নূন্যতম বেতন, কত হবে জানুন

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আবারও সুখবর। সপ্তম বেতন কমিশনের পরে এবারে হয়তো আসতে পারে অষ্টম বেতন কমিশন। এই মুহূর্তে সারা ভারতে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলো সারাদেশে প্রযোজ্য রয়েছে এবং সরকারি কর্মচারীরা এর সুবিধা গ্রহণ করতে পারছেন। তবে কর্মচারীদের সবসময় অভিযোগ ছিল যে তাদের বেতন কিছুটা কম। যেরকম সুপারিশ করা হয়েছিল তার থেকে বেশ কিছুটা কম বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। কর্মচারী সংগঠন বলছে, ইতিমধ্যেই তারা এ বিষয়ে একটি স্মারকলিপি তৈরি করেছে যা শিগগির সরকারের কাছে জমা দেওয়া হবে। এই স্মারকলিপি অনুযায়ী তারা দাবি রেখেছে অষ্টম বেতন কমিশনের। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষের দিকে হয়তো কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করতে পারে।

বিভিন্ন মিডিয়া সূত্রের খবর বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। কর্মচারীদের মূল দাবি হলো, বর্তমান মজুরি সীমা যেনো ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়াও ইনক্রিমেন্ট এর ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফ্যাক্টরটি এখনো পর্যন্ত ২.৫৭ গুণ রয়েছে। যদি সপ্তম পে কমিশন পরিবর্তিত হয়ে অষ্টম পে কমিশন আসে তাহলে এই ফ্যাক্টর পরিবর্তিত হবে ৩.৬৮ গুনে। অর্থাৎ সেক্ষেত্রে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে বৃদ্ধি হয়ে ২৬ হাজার টাকা হয়ে যাবে।

তবে কেন্দ্রীয় সরকার মনে করছে, এখনই সপ্তম পে কমিশন পাল্টে দিয়ে অষ্টম পে কমিশন নিয়ে আসার কোন প্রয়োজন নেই। এর বদলে সরকার একটি এমন ব্যবস্থা বাস্তবায়ন করতে চলেছে যা স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে পারে। এটি মূলত একটি স্বয়ংক্রিয় বেতন সংশোধন ব্যবস্থা যেখানে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে বেশি হলে বেতনে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হবে। এটি হলো ৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশনভোগী একসাথে উপকৃত হবেন। তবে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সরকারি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তাদের তরফ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক সূত্রে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026