নিউজ

এবার বদল হবে পশ্চিমবঙ্গের নাম! নয়া নাম কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখা হবে এই নিয়ে বেশ কয়েকবছর ধরেই আলোচনা চলছে। এবার পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব কেন্দ্র পেয়েছে, তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি গতকাল মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ সাঈদা আহমেদের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের পরিবারের নাম বাংলা করার প্রস্তাব পৌঁছেছে। রাজ্যের এমন প্রস্তাব নিয়ে কেন্দ্র আলোচনা করছে।”

আসলে লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদ কেন্দ্রের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রক দেশের কতগুলি শহরের নাম পরিবর্তন অনুমোদন দিয়েছে? বা হেরিটেজ জায়গাগুলির নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন কোনো গাইডলাইন আনা হয়েছে নাকি। এর উত্তরে নিত্যানন্দ রায় জানিয়েছেন, গত পাঁচ বছরে কেন্দ্র মোট ৭ টি শহরের নাম বদলের ছাড়পত্র দিয়েছে। তারিখ উল্লেখ করে তিনি বলেন, “এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রেখেছে উত্তরপ্রদেশ সরকার। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজ্য সরকারকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়।”

এছাড়াও তিনি জানিয়েছেন যে রাজামুন্দ্রাই শহরের নাম রাজা মহেন্দ্রবরম রাখার জন্য ২০১৭ সালের ৩ আগস্ট অন্ধ সরকারকে এনওসি দেওয়া হয়। এছাড়া মধ্যপ্রদেশের তিনটি শহর বিরশিঙ্গপুর, পালি, হোশঙ্গাদাবাদ, বাবাই শহরের নাম পরিবর্তনের পর নাম রাখা হয়েছে মা বিরাসীনি ধাম, নর্মদাপূরম ও মাখননগর। এছাড়াও ২০২২ সালের মার্চ মাসে পাঞ্জাবের শ্রী হরগোবিন্দপুর শহর বদলে শ্রী হরগোবিন্দপুর সাহিবের নাম রাখার জন্য অনুমোদন পাওয়া গেছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গে তিনি বলেছেন, “বাংলা হিন্দি ও ইংরেজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে। শেষ ৫ বছরে নাম বদলের যে সমস্ত প্রস্তাব এসেছে, তাতে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026