বিনোদন

গান শুনে মুগ্ধ বাপ্পী লাহিড়ি, উপহার দিলেন নিজের প্রিয় সোনার চেন, দেখুন ভিডিও

প্রতি বছর সোনি টিভি আয়োজন করে জনপ্রিয় সিঙ্গিং  রিয়েলিটি শো  ‘ইন্ডিয়ান আইডল’।  এর আগে ইন্ডিয়ান আইডল বলিউড ইন্ডাস্ট্রিকে মোনালি ঠাকুর (Monali thakur), অন্তরা মিত্র (Antara Mitra),  নেহা কক্কর (Neha kakkar)-এর মত গায়িকাদের উপহার দিয়েছে।  এই বছর অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান আইডল-এর বারো নম্বর সিজন অর্থাৎ ‘ইন্ডিয়ান আইডল-12’।  এই সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে চর্চিত হচ্ছেন পবনদীপ রঞ্জন (pabandeep Ranjan)।

এই মুহূর্তে সোনি টিভিতে দেখানো  একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে যেখানে দেখা যাচ্ছে পবনদীপ হারমোনিয়াম বাজিয়ে ‘অ্যাতবার’ ফিল্মের জনপ্রিয় গান ‘কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’ গাইছেন। কিন্তু এই প্রোমোর মূল চমক হলো একটি সোনার চেন। পবনদীপের গাওয়া গান শোয়ের বিশেষ বিচারক বাপ্পী লাহিড়ি( Bappi lahiri)-র পছন্দ হয়।  বাপ্পী লাহিড়ি উপহার হিসাবে তাঁর গলা থেকে তাঁর প্রিয় সোনার চেন খুলে পবনদীপকে দেন। শোয়ের বিচারক বিশাল দাদলানি (vishal Dadlani) এবং হিমেশ রেশমিয়া (Himesh Reshmiya) ও নেহা কক্কর (Neha kakkar)ও পবনদীপের গানের ভূয়সী প্রশংসা করেন।  পবনদীপের গাওয়া গানকে ‘পারফরম্যান্স অফ দ্য উইক’ ঘোষণা করা হয়।

‘ইন্ডিয়ান আইডল-2’-এর আগামী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী এবং গায়ক অমিত কুমার (Amit Kumar)। ‘ইন্ডিয়ান আইডল-12’-এর এই এপিসোডটির নাম রাখা হয়েছে ‘বাপ্পী লাহিড়ী স্পেশ‍্যাল’। এপিসোডের প্রারম্ভেই বাপ্পী লাহিড়ী ঘোষণা করেন, এপিসোডের সেরা পারফর্মারকে তিনি একটি সোনার চেন উপহার দেবেন। পবনদীপের গানে মুগ্ধ হয়ে বাপ্পী লাহিড়ী তাঁকে সোনার চেন উপহার দেন। এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল-12’-এর টিআরপি যথেষ্ট ভালো। এই শো হোস্ট করছেন গায়ক আদিত্য নারায়ণ (Aditya narayan)। তাঁর সঞ্চালনা এই শোয়ের অন্যতম সংযোজন বলে মনে করছেন চ্যানেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026