নিউজ

ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ক্ষীণ, দাবি করল সমীক্ষার এক রিপোর্ট

করোনা (Coronavirus) নিয়ে গবেষণার শেষ নেই। প্রতিনিয়ত গবেষণায় উঠে আসছে নানা নতুন তথ্য। এবার কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর সেরোসার্ভেতে মিলল চাঞ্চল্যকর তথ্য। সিএসআইআর-এর সার্ভে বলছে, যাঁরা ধূমপান করনে, তাঁদের করোনা থেকে ঝুঁকি তুলনামূলক কম। একই সঙ্গে ঝুঁকি কম নিরামিষাশীদেরও।

দেশে CSIR-এর ৪০টি প্রতিষ্ঠানে এই সার্ভে করা হয়। সার্ভেতে দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ ‘O’, তাঁদেরও করোনায় ঝুঁকি তুলনামূলক কম। আবার যাঁদের ব্লাড গ্রুপ ‘B’ ও ‘AB’, করোনায় ঝুঁকি তুলনামূলক বেশি। এই সার্ভের জন্য ১০ হাজার ৪২৭ জনের নমুনা সংগ্রহ করে সিএসআইআর।

দিল্লির সিএসআইআর-IGIB-র তথ্য অনুযায়ী, ১০ হাজার ৪২৭ জনের মধ্যে ১ হাজার ৫৮ জনের করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। গত বছর জুলাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, ধূমপায়ীদের করোনায় ঝুঁকি বেশি। কারণ, তামাক সেবনে শ্বাসনালীতে দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কিন্তু সিএসআইআর-এর গবেষণা সেই তথ্যকে কার্যত নস্যাত্‍ করছে। গবেষণা পত্রে বলা হয়েছে, ‘ব্যক্তিগত পরিবহণ, বাড়িতে থেকে পেশা, ধূমপান, নিরামিষাশী, ‘A’ ও ‘O’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম।’

শনিবার বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বলেন, ‘ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু দেশের বৈজ্ঞানিকরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন। ওঁদের প্রশংসা প্রাপ্য। ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনামূল্যে টিকা দেবে। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রথমসারির যোদ্ধাদের আগে টিকা দিয়ে দেশ ঋণ শোধ করবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। ধীরে ধীরে সব দেশবাসীকেই টিকা দেওয়া হবে। ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। এক মাসের মধ্যেই এই দুটি ডোজ নিতে হবে। ভুলের কোনও জায়গা নেই। প্রথম ডোজ দুসপ্তাহের মধ্যেই কাজ করবে। আপনারা অতিমারী আবহে ধৈর্য দেখিয়েছিলেন, আশাকরি টিকা দেওয়ার সময়ও সেই একইরকম ধৈর্য প্রদর্শন করবেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026