বিনোদন

সুরের জগতে ইন্দ্রপতন, প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর সংগীতজগতে ফের ইন্দ্রপতন। প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মুম্বাইয়ের জুহু ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হলো বাপি লাহিড়ী। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায় নি।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপি লাহিড়ী। যদিও বাপি লাহিড়ীর মৃত্যুসংবাদ কিছুটা অপ্রত্যাশিত ছিলো সকলের কাছেই। হাসপাতালের চিকিৎসকরা জানালেন, “বাপি লাহিড়ীর পরিবার যখন তাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, তখন তার রক্তচাপ খুবই কম ছিল। আমরা তার হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হই।” প্রথমে লতা মঙ্গেশকর, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং এবার বাপি লাহিড়ী। গত কয়েকদিনে বাংলা এবং গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে একের পর এক দুঃসংবাদ আসতে শুরু করেছে।

সত্য এবং আশির দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন বাপি লাহিড়ী। ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে শরাবি, চলতে চলতে এর মতো একাধিক সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপি লাহিড়ী। শুধু হিন্দি নয় বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে বাপি লাহিড়ীর নাম জড়িত।। হিন্দি মত বাংলা সিনেমাতেও বাপি লাহিড়ীর সংগীতের অবদান অনস্বীকার্য। ২০২০ সালে শেষ হিন্দি ছবি বাগি ৩ তে সঙ্গীত পরিচালকের কাজ করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত সমস্ত মহল।

প্রসঙ্গত, জলপাইগুড়িতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল অলকেশ লাহিড়ী। কিন্তু যখন তিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করতে শুরু করলেন, তখন তিনি অলকেশের পরিবর্তে বাপিদা হিসেবে পরিচয় পেতে শুরু করলেন। তার অভিনব সাজ পোশাক এবং তার সদাহাস্য মুখের মতই তার চিরসবুজ গানগুলিও সঙ্গীতপ্রেমীদের মধ্যে চিরকাল অমর হয়ে থাকবে।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026