বিনোদন

শিফন শাড়িতে বাথটবে শুয়ে মিঠাই, ছড়ানো গোলাপের পাপড়ি, রোমান্সের আশায় ধারাবাহিক অনুরাগীরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম এই ধারাবাহিক। গত একবছর ধরে এই ধারাবাহিক টিআরপি দৌড়ের এক নম্বর স্থান দখল করে ছিল। তবে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য সেই স্থান হারিয়েছে মিঠাই। আপাতত ধারাবাহিকের পরিচালক এক নম্বর স্থান ফিরে পেতে মরিয়া হয়েছেন। এখন ধারাবাহিকের প্রতিটি এপিসোডে তিনি রাখছেন নতুন নতুন চমক।

এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে শুধু মিঠাই হিসেবে নয় সৌমিতৃষারও জনপ্রিয়তা নেহাত কম নয়। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার অনুরাগীর সংখ্যা চোখে পরবে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিজের একটি ছবি শেয়ার করে সকলকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ফটোতে অভিনেত্রীকে একটি বাথটবে শুয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে চারদিকে ছরানো ছিলছিল অসংখ্য গোলাপের পাপড়ি। শিফন শাড়ি তো দেখা গিয়েছে তাকে। একটি ফাঁকা জায়গায় শুটিং সেটের মধ্যেই রাখা ছিল বাথটবটি। আর সেখানে শুয়েই ছবি তুলেছে পর্দার মিঠাই। তবে এটি যে কোনো শুটিংয়ের দৃশ্য নয় তা এতক্ষণে বোঝাই গিয়েছে। কাজের ফাঁকে এই ছবি তুলেছেন অভিনেত্রী। এদিন ভ্যালেন্টাইন্স ডের দিনেই ছবিটি শেয়ার করে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকি ভ্যালেন্টাইন্স ডের দিন জি বাংলাকে তাকে মিঠাই করে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে আপাতত অভিনেত্রীর এই ফটো রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী সকলে মিলে মিরিকে ঘুরতে গিয়েছেন। মিঠাই ও সিদ্ধার্থকে কাছাকাছি আনার জন্যই এই উদ্যোগ মোদক পরিবারের। পাহাড়ে গিয়ে শেষ পর্যন্ত মিঠাই ও সিদ্ধার্থের মিল হয় কিনা সেটাই দেখার। তবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026