খেলা

গ্রানাডার কাছে হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়ল বার্সেলোনা!

শনিবার লা লিগার ম্যাচে এরনেস্তোর ভালভেরদের দলকে ২-০ গোলে হারায় গ্রানাডা। এই জয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে দলটি। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রানাডার অবস্থান ১ এ।

সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট কম নিয়ে সপ্তমস্থানে আছে বার্সেলোনা। গত ২৫ বছরের মধ্যে স্পেনের শীর্ষ লিগে এটা কাতালান ক্লাবটির সবচেয়ে বাজে শুরু। এর আগে কোচ ইয়োহান ক্রুইফের অধীনে ১৯৯৪-৯৫ মরশুমে লিগের প্রথম পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছিল বার্সেলোনা।

খেলা শুরু হওয়ার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় গ্রানাডা। খুব কাছ থেকে নিখুঁত হেডে জাল খুঁজে নেন নাইজেরিয়ান মিডফিল্ডার র‍্যামন আজিজ। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। আক্রমণে গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামানো হয় মেসিকে। কিন্তু চলতি মরশুমে লা লিগায় নিজের প্রথম ম্যাচে দ্যুতি ছড়াতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। নৈপুণ্য দেখাতে পারেননি বদলি হিসেবে নামা আক্রমণভাগের তরুণ খেলোয়াড় আনসু ফাতিও।

৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গ্রানাডা। পেনাল্টি থেকে গোল করেন বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বাকি সময়েও আর কোনো গোল হয়নি। লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে গত সাত ম্যাচের মধ্যে একটিতেও জয় পেল না কাম্প ন্যুর ক্লাবটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026