ব্যক্তিগত সাফল্যের মতো দিনকে দিন অধিনায়ক হিসেবেও সফলতা অর্জন করছেন বিরাট কোহলি। কিন্তু সেই সাফল্য কী সবটাই তার? ভারতের প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলছেন ‘না’। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলি সফল, কারণ তার পাশে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি রয়েছেন।
কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক মোটেই সুখকর নয়। গম্ভীর যখন নাইটদের অধিনায়ক ছিলেন, সেই সময় একাধিকবার খেলা চলাকালীন কোহলির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। এর আগেও একাধিকবার কোহলির অধিনায়কত্বের সমালোচনা করেছেন প্রাক্তন ওপেনার। এদিন গম্ভীর বলেন, ‘অধিনায়ক হিসেবে এখনও অনেক দূর যেতে হবে বিরাটকে।
বিশ্বকাপে কোহলি খুব ভাল অধিনায়কত্ব করেছে, কিন্তু তাতেও বলব তার অনেক পথ যাওয়া বাকি। আন্তর্জাতিক ক্রিকেটে ও ভাল অধিনায়ক কারণ এতদিন ধরে তার সঙ্গে খেলছে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্বের মান বোঝা যায় যখন তুমি ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করছ। কারণ, সেসময় তোমার আশপাশে সাহায্য করার মতো ক্রিকেটার থাকে না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…