করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। দৈনিক সংক্রমনের চাপে বেহাল অবস্থা বাংলার। কিন্তু এর মাঝেই একটি প্রশ্ন উঁকি দিচ্ছে যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার কি হবে? নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা হলে পরীক্ষার জন্য বাকি রয়েছে আর মাত্র ২০ দিন। কিন্তু রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে পরীক্ষা হবে না হবে না সেই নিয়ে ধাঁধায় আছে সমস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই বিষয়ে এখনো অব্দি মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট ভাবে কিছু জানায়নি। কিন্তু গতকাল নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “এখনও অব্দি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিলে সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় ইতিমধ্যেই সিবিএসসি ও আইসিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকারের মধ্যশিক্ষা পর্ষদ এখনো অব্দি কোন অফিসিয়াল সিদ্ধান্ত জানায়নি যে পরীক্ষা আদেও নেওয়া হবে নাকি। একুশে বাংলা বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে ১ লা জুন থেকে শুরু হওয়ার কথা। সেইমত হিসাব করলে পড়ে রয়েছে মাত্র ২০ দিন। এখন অব্দি পরীক্ষার্থীরা জানতে পারেনি তাদের আদৌ পরীক্ষা দিতে হবে নাকি। এই বিষয়ে অভিভাবকরা জানাচ্ছে যে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা ক্রমশ বেড়ে যাওয়ায় পড়াশোনায় মন দিতে পারছে না পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত তাদের সিদ্ধান্ত জানিয়ে দিক।
এছাড়াও অভিভাবকদের একাংশের বক্তব্য, “এই করোনা পরিস্থিতির মাঝে পরীক্ষা নিলে পরীক্ষার্থীদের সংক্রমণ থেকে কতটা সুরক্ষিত করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া রাজ্যে লকডাউন জারি না হলেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বাস, মেট্রো এবং অন্যান্য গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী যেতে পারছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো দুষ্কর হয়ে উঠতে পারে। তাই মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পরীক্ষার সম্বন্ধে সিদ্ধান্ত নিক।”
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…