খেলা

পিতৃকালীন ছুটিতে যাওয়ার আগে দলের সঙ্গে ‘বিরাট’ বৈঠক কোহলির

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জা এখনও তাড়া করে বেড়াচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙ্গা করাটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া ছাড়ার আগে সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। আগে থেকেই ঠিক ছিল তিনি প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান। পিতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগে দলকে মানসিক ভাবে চাঙ্গা করার কাজটা করবেন বিরাট।

বিরাট নিজে ভাল করেই জানেন, তাঁর দলের ক্রিকেটারদের ক্ষমতা। প্রথম টেস্টে লজ্জা জনক হারের পর তিনি বলেছিলেন এক ঘন্টার খারাপ ব্যাটিং সব শেষ করে দিয়েছে। সেই একটা ঘন্টা শুধু ক্রিকেটীয় ভাবেই নয়, মানসিক ভাবেও টিমকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেটাই সব থেকে বড় সমস্যা। মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় টেস্ট থেকে তিনি মাঠে নেমে সতীর্থদের চাগিয়ে তুলতে পারবেন না। তাই সবার সঙ্গে বৈঠকের পরিকল্পনা ভারত অধিনায়ক।

এদিকে প্রথম টেস্টের ফলাফল নিয়ে এখনও চর্চা তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন রবি শাস্ত্রী ও তাঁর কোচিং স্টাফদের ভূমিকা নিয়ে। এই অবস্থায় প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর দাবি জানিয়েছেন রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো হোক। বোর্ড সভাপতি সৌরভের কাছে তাঁর আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো হেক। স্টার্ক-হ্যাজেলউডদের সামলানোর টোটকা একমাত্র রাহুলই দলকে বাতলে দিতে পারবেন, মনে করেন দিলীপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026