নিউজ

ব্রিটেনে নয়া করোনা স্ট্রেনে অযথা আতঙ্কিত হবেন না, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

নয়াদিল্লি: ইতিমধ্যেই ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনকে ঘিরে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই ব্রিটেনে যাতায়তের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে একাধিক দেশ। পাশা ব্রিটেনের সাথে সমস্তরকম বিমান সংযোগ বাতিলের দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে ব্রিটেনের এই নয়া করোনা স্ট্রেনের আগমণ আতঙ্কে সোমবার জরুরিভিত্তিতে বৈঠকও তলব করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই এই বিষয়ে খানিক আশ্বাসবাণী শোনাতে দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা জানাচ্ছেন পরিচিত চেনা করোনার থেকেও আরও ৭০ শতাংশ বেশি সংক্রামক এই নতুন স্ট্রেন। আর তারজেরেই গত দু-সপ্তাহ ধরে গোটা ইংল্যান্ডেই ফের বেড়েছে করোনা সংক্রমণের ধার। গোটা দেশের বড় অংশেই ফের জারি হয়েছে লকডাউন। কিন্তু এখনই ব্রিটেনের নয়া করোনা নিয়ে ভারতবাসীর বিশেষ আতঙ্কের কিছু নেই বলে দেশবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তার পাশাপাশি আশ্বাসবাণী দিতে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রীকে।

সোমবার ইন্ডিয়া সায়েন্স ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কেন্দ্রী অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কিছু শোনা কথা ও কল্পনার মাধ্যমে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করার কোনও কারণই নেই। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার পুরোদমে তৈরি রয়েছে। গোটা দেশই দেখতে পাচ্ছে করোনাকে ঠেকাতে সরকার কী ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। এমতাবস্তায় ভয় পাওয়ার বিশেষ কোনও কারণ নেই।’ অন্যদিকে, বছর ঘুরতেই জানুয়ারির যেকোনও দিন দেশে করোনা টিকাকরণ শুরু হয়ে যেতে পারে বলেও দিনের শুরুতে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026