নিউজ

দিন দুয়েকের মধ্যে প্রকাশ হবে আইপিএলের সূচি, জানালেন সৌরভ

মুম্বই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘আইপিএল ২০২০’। কিন্তু যেখানে দু সপ্তাহ বাকি, সেখানে এখন সূচি প্রকাশ করেনি বিসিসিআই। কেন সূচি প্রকাশ করা হচ্ছে না? সেই নিয়ে সরগরম ক্রিকেটমহল। তবে সব জল্পনার অবসান ঘটিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই এ বছর আইপিএল করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীকেই বেছে নিয়েছে বিসিসিআই। কিন্তু সেখানে যাওয়া মাত্র চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে হানা দিয়েছে করোনা। দুই ক্রিকেটার সহ দশ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও আমিরশাহীতে করোনা মোকাবিলার কঠোর ব্যবস্থা রয়েছে। দুবাই, আবুধাবি শারজা এই তিনটি শহর মিলিয়ে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে। কিন্তু কবে প্রকাশ হবে সূচি? এ প্রশ্ন যখন সকলের মনে ঘুরছে, তখন তার উত্তর দিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার সৌরভ জানিয়েছেন, কিছু সমস্যা ছিল। সেগুলো মিটিয়ে ফেলা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দিন দুয়েকের মধ্যেই বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করে দেবে। চিন্তার কোনও কারণ নেই। যেহেতু গোটা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে, সেহেতু ভেবেচিন্তে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হচ্ছে। তাই সূচি প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামিকাল, শুক্রবার বোর্ড সূচি প্রকাশ করে ফেলতে পারে।

প্রসঙ্গত, দুবাই এবং শারজার থেকেও আবুধাবিতে করোনা মোকাবিলায় কঠোর নিয়ম রয়েছে। দুবাই এবং শারজা থেকে যতবার ক্রিকেটাররা আবুধাবিতে প্রবেশ করবেন, ততবার করোনা পরীক্ষা করতে হবে। এই নিয়ম দুবাই এবং শারজাতে নেই। আবুধাবিতে এরকম কঠোর নিয়ম থাকার ফলে কিছু ম্যাচ আবুধাবি থেকে সরিয়ে আনার পরিকল্পনা করছে বিসিসিআই। তাই সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে বলে সূত্রের খবর। তবে সৌরভের কথা অনুযায়ী দিন দুয়েকের মধ্যে তা প্রকাশ হবে বলে আশাবাদী সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026