কলকাতা : ২০২০ যেন স্বয়ং খারাপ খবরের দূত হয়ে এসেছে পৃথিবীতে। মাত্র দুদিন হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন। তার মাঝেই ফের খারাপ খবর, এবার গুরুতর অসুস্থ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। আজ দুপুরে এসএসকেএম-এর কার্ডিয়োলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। শোনা গিয়েছে আগামিকাল তাঁকে অস্ত্রোপচারও করা হতে পারে। অস্ত্রোপচারের জন্য তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে নির্মল মাজির। সিটি স্ক্যান করার পরই ধরা পড়ে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ।
সকাল থেকেই কাজের ব্যস্ততার মধ্যে ছিলেন মন্ত্রী নির্মল মাজি। কিন্তু তার মাঝেই হঠাত অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। তবে এখন অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে নির্মল মাজির। পরিবার সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু কি থেকে কি হয়ে গেলো তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। তবে এখন চিন্তার তেমন কোন কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…