ফের শোরগোল সোশ্যাল মিডিয়ায়, বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী? এমন খবরে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। পাশাপাশি একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে, আসন্ন দিনে বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে সমর্থন করতে প্রস্তুত বোর্ডের একাধিক সদস্যবৃন্দ। এদিকে ভারতের রাজ্য বোর্ডগুলোও আইসিসির মসনদে সৌরভ গাঙ্গুলীকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, ইতি পূর্বে ভারত থেকে জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, শশাঙ্ক মনোহর, নারায়ণস্বামী শ্রীনিবাসন আইসিসি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে একাধিকবার শোরগোল হতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সরাসরি কখনোই মুখ খোলেননি সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাঙ্গুলী নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা করছেন। তিনি জানিয়েছেন, আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিজের কার্যকালে বাকি থাকা কয়েকটা মাস ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান তিনি। এরপর ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান হওয়ার লড়াইয়ের কথা চিন্তা করবেন তিনি।
এদিকে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে দ্বিতীয়বারের জন্য আইসিসির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, আইসিসির ম্যানেজিং কমিটির একাধিক সদস্যরা সৌরভ গাঙ্গুলীকে সমর্থন করার জন্য নাকি আগ্রহ দেখিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আইসিসির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে হলে বোর্ড কমিটির ৫১% ভোট পাওয়া আবশ্যক। আর সেই লড়াইয়ে নাকি গ্রেগ বার্কলের চেয়েও বেশ কিছুটা এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী।
এদিকে আইসিসির চেয়ারম্যান হওয়ার পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিতে হবে সৌরভ গাঙ্গুলীকে। তাছাড়া চলতি বছর বিসিসিআইয়ের সভাপতি হিসেবে নিজের কার্যকালও শেষ করতে চলেছেন মহারাজ। আর সেই কারণে এই সম্ভবনা প্রবল হয়ে উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…