লক্ষাধিক প্রবীণ নাগরিককে উপহার দিল PNB, এখন থেকে অ্যাকাউন্টে আসবে আরও টাকা

যদি আপনিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ নিজের একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশাল বড় সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সংস্থায় একাউন্ট খোলা সমস্ত বরিষ্ঠ নাগরিককে দিতে চলেছে একটি বড় উপহার। যারা এই ব্যাংকে সিনিয়র সিটিজেন ফিক্স ডিপোজিট একাউন্ট খুলেছেন তাদের আমানতকে আরো লাভজনক করার জন্য তাদের একাউন্টের সুদের হার আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।

আপনাদের জানিয়ে রাখি সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যাংকের তরফ থেকে কিছু বিশেষ নিয়ম কানুন জারি করা হয়েছে। অন্যদিকে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সমস্ত স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, ব্যাংক ২ কোটি টাকা পর্যন্ত যে সমস্ত স্থায়ী আমানত রয়েছে তাদের সুদের হার ০.৩০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হয়েছে ৬.৬০ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হয়েছে ৬.৯০ শতাংশ।

দুই কোটি টাকার কমের সমস্ত মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে শুরু করেছে। সাত দিন থেকে শুরু করে ১,১১১ দিন পর্যন্ত যে সমস্ত স্থায়ী আমানত এই মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চলে, সেই সমস্ত আমানতের ক্ষেত্রে অতিরিক্ত সুদের হার কার্যকর হয়ে গিয়েছে বিগত ১৩ সেপ্টেম্বর থেকে। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন সকলেই এই নতুন স্কিমের সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি, ব্যাংকের তরফ থেকেও তাদেরকে দেওয়া হবে অতিরিক্ত বেশ কিছু সুবিধা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026