খেলা

Indian cricketer: তবে কি এবার বিদেশি লিগে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা? বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

আসন্ন ২০২৩ বিশ্বকাপের জ্বরে এখন জর্জরিত গোটা ক্রিকেট বিশ্ব। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপের সময়সূচি এবং ম্যাচ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপের মেগা আসর শুরু হয়ে ৩রা নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের উৎসব।

তবে এদিকে বিশ্বকাপের গণ্ডি ছাড়িয়ে ঘরোয়া লিগে ভারতীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং বসতে চলেছে। সেই মিটিংয়েই এই বিষয়ে পর্যালোচনা করা হবে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোন ভারতীয় কোন ক্রিকেটার শুধুমাত্র আইপিএল ছাড়া বিদেশী কোন লিগে অংশগ্রহণ করতে পারেন না। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিদেশী লিগে অংশগ্রহণের সুযোগ নেই তাদের। শুধু তাই নয়, যে সমস্ত ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল খেলে থাকেন, তারাও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কঠোর নিয়মের অধীনে থাকেন।

অর্থাৎ ভারতের কোন প্রকার ক্রিকেটের সাথে সরাসরি সংযুক্ত কোন ক্রিকেটার বিদেশি প্রিমিয়ার লিগ খেলতে পারেন না। জানা যাচ্ছে, এই বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধা নিষেধ শিথিল করার উদ্দেশ্যে অ্যাপেক্স কাউন্সিলে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা মনে করছেন, বিদেশি প্রিমিয়ার লিগ খেলার জন্য অনেক ক্রিকেটার সময়ের আগেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। ফলে দেশের ট্যালেন্ট সময়ের আগেই অতল গহব্বরে হারিয়ে যাচ্ছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026