নিউজ

এবার এই রুটে চলবে সবচেয়ে দীর্ঘ দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেস, বড় ঘোষণা রেলমন্ত্রীর

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। হাওড়া থেকে ইতিমধ্যেই চালু হয়েছে ২ টি বন্দে ভারত ট্রেন। অন্যান্য কয়েকটি রাজ্যেও দৌড়াচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। এবার শীঘ্রই রেলওয়ে দীর্ঘতম দূরত্বের বন্দে ভারত ট্রেন পরিচালনা শুরু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই ট্রেনগুলি সারা দেশের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আরামদায়ক যাত্রার জন্য চালানো হচ্ছে।

প্রয়াগরাজ থেকে সাহারানপুরের মধ্যে চলা বন্দে ভারত ট্রেনটি হবে দীর্ঘতম দূরত্বের ট্রেন। এর আগে কোনো বন্দে ভারত ট্রেন এত দূরত্ব অতিক্রম করেনি। লখনউ হয়ে এই ট্রেন চালানো হবে। এই ট্রেনটি মোট ৭৬৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত সপ্তাহে সাহারানপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে সাহারানপুর থেকে প্রয়াগরাজের মধ্যে বন্দে ভারত ট্রেন চালানোর ঘোষণা করেছিলেন। লখনউ, বেরেলি ও মোরাদাবাদ রুটে চালানো যাবে এই ট্রেন। বর্তমানে, এই ট্রেনের সময়সূচী এবং পরিচালনার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে যেই বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে দূরত্বে যায় তা হল নয়াদিল্লী বারানসি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি তার যাত্রাপথে মোট ৭৫৭ কিলোমিটার পথ অতিক্রম করে। অন্যদিকে তুলনার জন্য জানাই বাংলার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অব্দি বন্দে ভারত এক্সপ্রেস গোটা যাত্রাপথে মোট ৫৬২ কিমি পথ অতিক্রম করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026