খেলা

Asia Cup 2023: ‘পাকিস্তানে যাবই না’, বাবর আজমদের কোনঠাসা করে নিরপেক্ষ ভেন্যু ঘোষণা করলেন জয় শাহ

আইপিএলের মেগা আসরের মধ্যেই চলছে ভারত-পাকিস্তান সংঘর্ষ। চলতি বছর এশিয়া কাপের মেগা আসর কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিয়ে দুই দেশের মধ্যে রাজনীতির পারদ চরমে পৌঁছেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বিরাট কোহলিরা। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০০৮ সালের পর থেকে ভারতীয় দল এখনও পর্যন্ত পা দেয়নি পাকিস্তানের মাটিতে।

এদিকে, বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে চাইছে না নাজম শেঠীর ক্রিকেট বোর্ড। তিনি ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন। তবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেছে ভারত, বাংলাদেশ সহ শ্রীলংকার মত দেশগুলি। ফলে মেগা আসর আয়োজন হওয়ার পূর্বেই সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, ‘আমরা সরাসরি পাকিস্তানকে বলে দিয়েছি, পাকিস্তানের মাটিতে খেলতে যাব না। দরকার পড়লে নিরপেক্ষ দেশে এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান। যদি পাকিস্তান মনে করে যে তারা ভারতে খেলতে আসবে না, তবে সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিরপেক্ষ ভেন্যু ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ খেলবে না। এমনকি হাইব্রিড মডেলেও খেলবো না আমরা।’

তিনি আরও বলেন, ‘২৮ মে আইপিএলের ফাইনাল দেখতে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের বোর্ড কর্মকর্তারা ভারতে উপস্থিত থাকবেন। তখন এশিয়া কাপের মেগা টুর্নামেন্ট নিয়ে তাদের সাথে আলোচনায় বসবো আমরা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026