ভাইরাল & ভিডিও

Viral: পিয়ানো বাজিয়েই গান করছে কুকুরটি, দেখে অবাক গোটা নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ডোগোভাইবস’ পেজ থেকে একটি কুকুরের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটমহলের একাংশ রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। ঝলকে কুকুরটিকে তার প্রভুর পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে। দু’পায়ে দাঁড়িয়েই পিয়ানো বাজাচ্ছিল সে। ভিডিওর ডেসক্রিপশন অনুযায়ী, এমন করেই নিজের প্রতিটি সন্ধ্যা কাটাতে পছন্দ করে কুকুরটি। নিঃসন্দেহে বলা চলে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলক পছন্দ হয়েছে সমগ্র কুকুরপ্রেমীদের। এই ঝলক দেখে তারা রীতিমতো আপ্লুত। অবশ্য তার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সেই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের পিছনে একটি মেয়ের কন্ঠ শোনা গিয়েছে। তার কথা অনুযায়ী এটি তার এক আঙ্কেলের কুকুর। সে নিজেও এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কুকুরটিকে দেখে সে যে আপ্লুত হয়ে গিয়েছিল ,তা তার কণ্ঠস্বরেই স্পষ্ট। বলাই বাহুল্য, আপাতত নেটজনতা একাংশ রীতিমতো মেতে রয়েছে এই ভিডিওটি নিয়ে। এটি দেখে মন ভালো হয়ে গিয়েছে অনেকেরই। কুকুরপ্রেমীদের কাছে এটি একটি নির্ভেজাল সুন্দর মিষ্টি ঝলক, তা তারা নিজেরাই মানছেন।

Devparna Acharya

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026