খেলা

World Cup 2023: বিশ্বকাপের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI, ভারতীয় ভক্তরা আনন্দে লাফিয়ে উঠবে

২০২৩ ওডিআই বিশ্বকাপের মেগা আসর শুরু হতে আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত সময়সূচি এবং ম্যাচ ভেন্যু গুলো ঘোষণা করেছে আইসিসি। আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai), পুণে (Pune) তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটি (Guwahati)-র মত স্টেডিয়ামগুলিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মেগা আসর।

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। দীর্ঘ এই সময়ের মধ্যে সর্ব মোট ৪৮টি ম্যাচ খেলা হবে। উল্লেখ্য, এই প্রথম বারের জন্য ভারত একক ভাবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর আয়োজন করতে চলেছে। উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের সাথে মিলিত ভাবে একদিনের বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ফলে চলতি বছর একক ভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে মঞ্চকে সেরার সেরা করে তুলতে শুরু করেছে বিসিসিআই।

আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে ইতিমধ্যে একাধিক বড় পরিকল্পনা গ্রহণ করেছে বিসিসিআই। যার মধ্যে বিশেষ পরিকল্পনায় স্থান পেয়েছে বিশ্বকাপের সময় ব্যবহৃত স্টেডিয়াম গুলোর উন্নয়ন সাধন। সূত্রের খবর, বিশ্বকাপের জন্য ব্যবহৃত সর্বমোট ১০টি স্টেডিয়ামকে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার বিশাল তহবিল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে আসন্ন বিশ্বকাপের জন্য নির্বাচিত প্রত্যেকটি স্টেডিয়াম সংস্করণের জন্য ৫০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026