আজ শুরু হলো নতুন মাস জুলাই। আর প্রত্যেক মাসের শুরুতেই তেল কোম্পানিগুলি তাদের গ্যাসের দামের আপডেট দিয়ে থাকে। আজ ১ লা জুলাই সামনে এসছে এই মাসের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, জুলাই মাসের জন্য তেল কোম্পানিগুলি গৃহস্থ বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোনো পরিবর্তন করেনি। সুতরাং আগের মাসের হিসাব অনুযায়ী দেশের রাজধানী শহর দিল্লিতে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকাই থাকছে। অন্যদিকে এই দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা থাকবে।
আপনাদের জানিয়ে রাখি গত জুন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। তার আগে মে মাসে এই সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমানো হয়েছিল। তেল সংস্থাগুলি পরপর দুই মাস ধরে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। তবে গত দুমাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। আপনি যদি অনলাইনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চেক করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান অয়েল এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com/prices of petroleum products এ দেখতে হবে।
আগের বছর জুলাই মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম শেষ বৃদ্ধি করা হয়েছিল। তখন দেশের রাজধানী শহর দিল্লিতে সিলিন্ডারের দাম ১১০৩ টাকা থেকে বাড়িয়ে ১১৫৩ টাকা করা হয়েছে। সব মিলিয়ে এক বছর ধরে দেশে গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি স্বপ্ননগরি মুম্বাইতে এই জুলাই মাসে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৫ টাকা। আর কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। আর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭৫.৫০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…