সবচেয়ে সাহসী লুক দিলেন উরফি জাভেদ, ব্লাউজ ছাড়াই সবার সামনে এভাবে এলেন, ভাইরাল ভিডিও

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কদিন আগে পিজ্জা দিয়েও বানিয়ে ফেলেছিলেন নিজের পোশাক, যা দেখে চোখ কপালে উঠেছিল অধিকাংশের। টপনটে অভিনেত্রীর সেই লুক বাকরুদ্ধ করেছিল তার অনুরাগীদেরও। তবে এই মুহূর্তে তিনি নিজের সাম্প্রতিক রেড কার্পেট লুকের সূত্র ধরেই প্রশংসা পাচ্ছেন একাংশের মাঝে। তার এই সাজ আগের সমস্ত সাজকে ছাপিয়ে গেছে বলেই মত অনেকের।

খুব সম্প্রতি অভিনেত্রী হাজির হয়েছিলেন একটি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে, ‘গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডস ২০২৩’তে। এদিন ‘মোল্ড ব্রেকার অফ দ্যা ইয়ার’এর পুরস্কার পেয়েছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক দামিদামি, পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বরা। যার একাধিক ঝলক মিলবে সোশ্যাল মিডিয়াতেই। আর তাদের মধ্যেই ছিলেন সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন উরফি জাভেদ। তবে এদিন অভিনেত্রীর অভিনব সাজ নিঃসন্দেহে পাপারাজিৎদের পাশাপাশি নজর কেড়েছিল সকলের। তার স্টাইল সেন্সের প্রশংসাও করেছেন বহুজন।

এদিন অভিনেত্রীকে ডিপ নীল সিল্কের শাড়িতে দেখা গেলেও তার উপরের অংশের পোশাক ছিল প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো। সেটি সোনালী রঙেই সাজিয়েছিলেন অভিনেত্রী। কদিন আগে সেই পোষাক বানানোর কিছু ঝলক নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন উরফি। অবশ্য সেই ঝলক খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটনাগরিকদের। এদিন বাঁধা চুলে, মানানসই কানের দুল ও হাইহিলে ছিলেন তিনি। নিয়েছিলেন নিউড মেকাপও। এই মুহূর্তে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক রেড কার্পেট লুকে চোখ ধাঁধিয়েছে একাংশের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026