জীবনযাপন

সাবধান! ভাত গরম করে খান? হতে পারে বিষক্রিয়া!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা সবাই জানি যে কোন খাবারই টাটকা খাওয়ায় স্বাস্থ্যের পক্ষে উপকারী। কিন্তু আমাদের সারাদিনের নানা কাজের চাপে বারবার রান্না করা হয়ে ওঠে না। ফলে আমরা খাবার একবার রান্না করে সেটিকে রেফ্রিজারেটর এ রেখে বারবার গরম করে খাই।

আমাদের বাঙালীদের প্রধান খাদ্য ভাত। আমরা অনেকেই জানিনা যে চালে ব্যাসিলাস সেরেয়াস নামক এক ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে । এই ব্যাকটেরিয়ার বিষাক্ত টক্সিন চাল সিদ্ধ করে ভাত রান্নার পরও বেঁচে থাকে। এই ভাত ঠান্ডা হয়ে যাওয়ার পর পুনরায় গরম করা হলে ব্যাকটেরিয়া গুলি আরো বিষাক্ত হয়ে ওঠে।

শুধু যে ভাত তাই-ই নয় চাল থেকে তৈরী সমস্ত খাদ্য যেমন বাসি ফ্রাই রাইস, পোলাও, বিরিয়ানি এগুলি থেকেও বিষক্রিয়া হয়। বাইরে রেস্তোরাঁ থেকে কিনে আনা খাবার বাড়িতে আবার গরম করে খেলে এই ব্যাকটেরিয়া টক্সিন সক্রিয় হয়ে পড়ে। এর ফলে শরীরে দেখা দিতে পারে নানা রোগ । ডায়রিয়া ,বমি , আমাশয় সহ আরো অনেক সমস্যা দেখা দেয়।

টাটকা খাবার এর কোন বিকল্প হয় না। যতটা পারা যায় বাসি খাবার কে এড়িয়ে চলাটাই উচিত। রান্না করা আছে কোন খাবার কে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে খাওয়া উচিত।

আমরা এখন সকলেই স্বনির্ভর হতে চাই। সে কারণে বেশিরভাগ সময়ই আমাদের বাইরে কাজ করতে যেতে হয়। বারবার রান্না করার সময় হয়তো আমাদের বাড়ির অনেকেরই হয়ে ওঠে না। সে ক্ষেত্রে একটি উপায় রয়েছে-
যে কোন খাবার গরম করে খেতে চাইলে তা গরম করার পর তাড়াতাড়ি সেটিকে ঠান্ডা করে নিতে হবে। এতে ব্যাকটেরিয়া গুলির সক্রিয় হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে।

স্বাস্থ্যই আমাদের সম্পদ সুতরাং স্বাস্থ্যই আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026