নিউজ

নতুন অভিযান শুরু করলেন নরেন্দ্র মোদী, জেনে নিন কী সেই অভিযান!

রাজীব ঘোষ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত রেডিও অনুষ্ঠানে ফিট ইন্ডিয়া অভিযানের কথা প্রথম ঘোষণা করেছিলেন।এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফিট ইন্ডিয়া অভিযানের সূচনা করলেন।প্রধানমন্ত্রী এই অভিযান শুরু করার জন্য ক্রীড়া দিবসকে বেছে নিয়েছেন।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে ফিট ইন্ডিয়া অভিযানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।ফিট ইন্ডিয়া অভিযানের সূচনা করে এদিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সুস্থ ভারত গড়তে গেলে সবার আগে চাই ফিটনেস।সাফল্যের জন্য কোনো মসৃণ পথ হয় না, সিড়ি ভাঙতেই হবে।সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্য হলো দেশবাসীকে শারীরিক সক্রিয়তা বাড়ানোর জন্য উদ‍্যোগী করে তোলা।

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন,অন‍্যান‍্য মন্ত্রীরাও এই অভিযানে উৎসাহ দিচ্ছেন।কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এই অভিযানের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে অভাবনীয় সাড়া মিলেছে।এই উদ‍্যোগকে সফল করার জন্য অন‍্যান‍্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী, বিভিন্ন কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছেন।ক্রীড়ামন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটে দেশের মানুষকে এই ফিট ইন্ডিয়া অভিযানে যোগ দিতে অনুরোধ করেছেন।এই প্রকল্পের জন্য একটি উপদেষ্টা কমিটি গড়ে তোলা হয়েছে।সেই কমিটিতে রয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন,ন‍্যাশনাল স্পোর্টস ফাউন্ডেশন, বেসরকারী সংস্থার সদস্য এবং ফিটনেস প্রোমোটাররা।সরকারের বিভিন্ন দফতর থেকে ১২ জন নিযুক্ত হয়েছেন।এই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীকে এই ফিট ইন্ডিয়া অভিযানে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026