ভাইরাল & ভিডিও

Dance Video: বাউল গানেই প্রকৃতির কোলে দুর্দান্ত নাচ যুবতীর, দেখেই মুগ্ধ নেটমহলের একাংশ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিদিপ্ত শর্মা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দু’মাস আগে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিতে দেখা গিয়েছে। বর্তমানে যা দু’লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ইমন চক্রবর্তীর কন্ঠে জনপ্রিয় বাউল গান ‘কালো জলে কুচলা তলে’এর তালেই নদীর ধারে সবুজের মাঝে নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে বিদীপ্তাকে। নৃত্য পরিবেশনের সময় কালো হ্যান্ডলুম শাড়িতেই দেখা দিয়েছিলেন তিনি। গ্রাম্য মানানসই সাজে একেবারে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। তিনি নিঃসন্দেহে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, যা তার নাচের ভঙ্গিমাতেই স্পষ্ট। তাকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন নেটমহলের অধিকাংশ। উল্লেখ্য, এখনো পর্যন্ত নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১০২’টি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন বিদীপ্তা।

Devparna Acharya

Recent Posts

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026

দাম কমতেই থাকছে! সোনা-রুপোর দামে বড় পতন, কলকাতায় আজকের নতুন রেট দেখুন

ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…

April 24, 2026

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…

April 24, 2026

IPL-এর মাঝেই বড় ঘোষণা, এ বার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন জয়সওয়াল-রাহানে

চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…

April 24, 2026

অবাক করা সত্য! ভারতের আগে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শচীন টেন্ডুলকার

ক্রিকেট ইতিহাসে "Sachin Tendulkar", "Indian cricketer"-এর নাম একেবারে সোনার অক্ষরে লেখা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির…

April 24, 2026