জিও ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ৫-জি সার্ভিস, জানুন কিভাবে বিনামূল্যে পেয়ে যাবেন জিও ফাইভ-জি

রিলায়েন্স জিও সারাদেশে ইতিমধ্যেই ফাইভ জি সার্ভিস লঞ্চ করে দিয়েছে গত মাসে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে এই ফাইভ জি সার্ভিস চালু হয়ে গেছে এবং জিও ট্রু ফাইভ জি বেশ কিছু শহরে রোলআউট হতে শুরু করেছে। আপাতত বিটা পর্যায়ে থাকলেও, ইতিমধ্যেই রিলায়েন্স জিও তাদের কয়েকজন ব্যবহারকারীকে ফাইজি সার্ভিস ব্যবহার করার জন্য ইনভাইট পাঠিয়েছে। এই মুহূর্তে রিলায়েন্স জিও ফাইভ জি সার্ভিস দিল্লি এনসিআর, মুম্বাই, কলকাতা, বারানসি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মত শহরে উপলব্ধ রয়েছে। কোম্পানি এই সার্ভিস ব্যবহার করার জন্য ইতিমধ্যেই ওয়েলকাম অফার নামের একটি অফার চালু করেছে যেখানে জিওর ব্যবহারকারীরা jio 5g ব্যবহার করতে পারছেন।

এই অফারের সুবিধা নেবার জন্য ব্যবহারকারীদের কাছে একটি যথাযথ ফাইভ জি ডিভাইস থাকতে হবে। তার পাশাপাশি, ওই ব্যক্তিকে ফাইভ-জি কভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে। তবে, এই সার্ভিস ব্যবহার করার জন্য, ব্যবহারকারীকে ন্যূনতম ২৩৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে এবং তার কাছে যে কোন একটিভ প্ল্যান থাকতে হবে যাতে তিনি জিও ফাইভ জি সার্ভিস ব্যবহার করতে পারেন সহজে। যদি এই অফার সেই ব্যক্তির কাছে চলে আসে তাহলে তিনি সর্বাধিক ১ জিবিপিএস পর্যন্ত স্পিড পেয়ে যেতে পারেন। পাশাপাশি এখনো পর্যন্ত জিও যেহেতু নিজেদের ফাইভ-জি প্ল্যান লঞ্চ করেনি, তাই আপনারা এখন বিনামূল্যে ৫জি সার্ভিস ব্যবহার করতে পারছেন। আগামী কয়েক মাসের জন্য এই ফাইভ জি সার্ভিস আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

জিও ওয়েলকাম অফার সম্পূর্ণভাবে ইনভিটেশন নির্ভর একটি অফার এবং এই অফারে কিছু নির্দিষ্ট শহরে আপনারা জিও ফাইভ জি সার্ভিস ব্যবহার করতে পারবেন। কোম্পানি সরাসরি জানিয়ে দিয়েছে, জিও ৫জি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে আলাদা সিম কার্ড ব্যবহার করতে হবে না। তিনি ফোরজি সিম কার্ড ব্যবহার করেই ফাইভ-জি কানেক্টিভিটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে ২৩৯ টাকা অথবা তার বেশি কোন একটি রিচার্জ করিয়ে থাকেন, তাহলে আপনি সহজেই জিও ফাইভজি ব্যবহার করতে পারবেন। যদি আপনি সেই নির্বাচিত শহরের মধ্যে কোন একটিতে থাকেন, তাহলে হয়তো ইতিমধ্যেই আপনার মাই জিও এপ্লিকেশনে আপনার জন্য একটি ইনভিটেশন পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ফাইভ-জি সম্পর্কিত কোন স্পেসিফিক প্ল্যান নিয়ে আসেনি কোম্পানি। তাই, যদি আপনার কাছে সেই ইনভিটেশন চলে আসে তাহলে আপনি তাড়াতাড়ি সেই ইনভিটেশন একসেপ্ট করে ফেলুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026