বিনোদন

Subhashree Ganguly:নানারুপে মহামায়াতে থাকছেন সুন্দরী শুভশ্রী ! রইলো মহালয়া’র নতুন ঝলক

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। আর তখন থেকে বাচ্চা থেকে বুড়ো সকলে নিজের পড়াশোনা থেকে কাজে ফাঁকি দিতে শুরু করে কারণ মা আসছে। মহালয়া মানে ভোর চারটের সময় রেডিয়ো অন করে বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ শোনা। এই চণ্ডীপাঠ যখন প্রথম কানে আসে তখনই যেন দেবীপক্ষ শুরু হয়ে যায়, মনে হয় মা নিজের ছেলেমেয়েদের নিয়ে কৈলাস থেকে মর্তে পাড়ি দিয়েছে।

যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। শরৎ এর আকাশ যেন নেচে জানান দেয় আর মাত্র কদিন বাকি মায়ের আসতে। চলতি বছরে মহালয়ার দিন হল, অক্টোবর মাসের ৬  তারিখ। সুতরাং, হাতে বাকি মাত্র বাকি ২৪ দিন মতো। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে।আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।

তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আদ সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল জি বাংলাতে দুর্গা সাজবেন শুভশ্রী। অবশেষে সব জল্পনার পতন ঘটেছে। জি বাংলার চ্যানেলের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে নতুন প্রমো।

এই বছর জি বাংলার মহালয়ার থিম হল নানারুপে মহামায়া। আর ৪০ সেকেন্ডের এই ভিডিয়োতে শুভশ্রী হিসেবে মা দুর্গার স্নিগ্ধময়ীর রুপ দেখানো হল। এর আগে তাঁকে মা দুর্গা হিসেবে বহুবার মহালয়াতে দেখা গিয়েছে৷ তবে ইউভানের মা হওয়ার পর এই প্রথম পর্দায় দশভূজা হয়ে উঠবেন। শুভশ্রীর মুগ্ধতায়, অভিনয় আর নাচে আবারও মেতে উঠবে বহু দর্শক। জি বাংলার ইন্সটাগ্রাম পেজ থেকে নানারুপে মহামায়ার একঝলক শেয়ার করেছেন। এখন পুরোটা দেখার জন্য ৬ তারিখের অপেক্ষা। ভিডিও শেয়ার হতেই ভাইরাল। এই ভিডিও দেখে ইমন, শ্রুতি দাস, শ্রীমা ভট্টাচার্য, স্বস্তিকা দত্ত ভালোবাসা জানিয়েছেন। ইউভানের জন্মের পর রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবে কামব্যাক করলেও মহামায়া হিসেবে তাঁর প্রথম অভিনয় দেখবে বাঙালী দর্শক৷

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026