মিউজিক

Madan Mitra: ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’, প্রিয় দিদির জন্য র‌্যাপ ধরলেন মদন! আসছে নতুন গান

মদন মিত্র মানেই রাজনীতির পেজে মুচমুকচে খবর। বাংলার রাজনীতির কুল সুপারস্টার বললে কিছু কম নয়। রঙিন মেজাজের কামারহাটি বিধায়ক মদন মিত্রকে নিয়ে চর্চা কখনই কম হয় না। রাজনীতির ময়দানে তিনি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই তাঁকে নিয়ে চর্চা চলে রাজনীতির বাইরে টলিপাড়াতে। বেশিরভাগ সেলিব্রেটির প্রিয় মানুষ হলেন মদন মিত্র। মদন বাবুর মহিলা অনুগামী সংখ্যা নেহাত কম না। কখনও জিম থেকে ‘কুল’ লুকে ছবি পোস্ট করেন তো কখনী সহজ সরলভাবে নিজের মতো করে গান বাঁধেন।

টলিপাড়ায় এখন মদন বাবুর বেশ কদর। রাজ্য রাজনীতির প্রধান চরিত্র মদন বাবুকে নিয়ে জোড়া বায়োপিক তৈরী হচ্ছে। কিছুদিন আগেই মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করার কথা জানান পরিচালক রাজা চন্দ। শোনা গিয়েছে তাঁর পরিচালনায় এই ছবিতে মদন মিত্রর চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মদন মিত্রর আরেকটি বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজর্ষি দে। তবে এই সিনেমাতে কে অভিনয় করবে এখনো তা জানা যায়নি।

এর মধ্যেই আবার নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। গত ফেব্রুয়ারিতে ভোটের আগে প্রিয় দিদির জন্য ‘ওহ লাভলি’ গান করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। পুজোর আগে ফের পুর্ননির্বাচন। দিদির হয়ে প্রচারে নেমেছেন কামারহাটির বিধায়ক মশাই। তাই এবার ‘গাল্লি বয়’-এর ধাঁচে রেকর্ড করলেন র‌্যাপ ভিডিও। শুক্রবারই নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বেসরকারি সংস্থার উদ্যোগে এই গান রেকর্ড করেছিলেন মদন মিত্র।

আর গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সামনের নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর এবারের লক্ষ্য দিল্লি। প্রিয় দিদিকে উদ্দেশ্য করে ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ গানটি শুরু হয়েছে। “ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি” এমন কথায়ে হিপ হপ স্টাইলে গেয়েছেন কামারহাটির বিধায়ক। আবার গানের লিরিক্সে “মদন একটু কালারফুল ছেলে”, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার উল্লেখও রয়েছে গানে। এই নতুন গানের গ কথা ও সুর দিয়েছেন প্রীতম দে। এই গানের কথায় বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গও আনা হয়েছে। গানের কথাতে বলা হয়েছে “চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী।”

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026