বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার
হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী পল্লবী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার নাচের কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের একাংশের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে পল্লবীকে বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘মহড়া’র গানের তালেই দেখা গিয়েছে। তাকে হিট গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই খোলা ছাদে ভিজে শাড়িতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। বৃষ্টির উপস্থিতি না থাকলেও জল ছিটিয়েই তৈরি করে নিয়েছিলেন আমেজ। অবশ্য সেই কথা এই ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য গানের তালে পর্দায় দেখা মিলেছিল রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের। সেইসময় তাদের অভিনীত ছবির এই গান রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সাধারণের মাঝে, যার রেশ আজও রয়েছে দর্শকদের মধ্যে। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি একবছর আগে ‘রিদিমিক স্কোয়ার্ড’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে যা দেখে ফেলেছেন ৭৪ হাজারেরও বেশি মানুষ। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার নাচেই স্পষ্ট। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত পল্লবী।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…