সৌন্দর্য

Skin Care Tips: ঘরে রাখা মাত্র দুটি জিনিস দিয়ে তৈরি করুন এই ফেসপ্যাক, পাবেন পার্লারের মতো গ্লো

বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন বহুমানুষ। সেইকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে। আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান সম্ভব আলু-পেঁয়াজেই। যদি এই ঘরোয়া ফেসপ্যাক নিয়ম করে বেশ কয়েকদিন ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে।

অনেকসময়ে অনেকক্ষেত্রে ত্বক শুষ্ক হতে থাকে। হারাতে থাকে উজ্জ্বলতা ও আদ্রতাও। বর্ষাকালে এই সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। কারণ বর্ষাকালে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ছিদ্রগুলি ভরাট হয়ে যায়। আর তার ফলস্বরূপ ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এক্ষেত্রে আলু ও পিঁয়াজ দিয়ে এক ধরনের ফেসপ্যাক তৈরি করা সম্ভব, যা এই সমস্যাগুলি থেকে খুব অল্পসময়ের মধ্যেই মুক্তি দিতে পারে।

ফেসপ্যাক বানানোর পদ্ধতি:

উপকরণ-
১) আলু
২) পিঁয়াজ
৩) এক চামচ টক দই
৪) এক চামচ মধু

পদ্ধতি-
১) প্রথমে একটি পাত্রে একটি প্রমাণ সাইজের আলু ও পিঁয়াজ নিয়ে নিতে হবে।

২) এরপর সেই আলু ও পিঁয়াজটিকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।

৩) পরে সেই পেস্টের মধ্যে আগে থেকে নিয়ে রাখা এক মধু ও টক দই নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এই তিনটি উপায় সম্পন্ন হলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক।

প্রয়োগ-
প্রথমে ঐ ফেসপ্যাক গোটা মুখে অন্তত ১৫-২০ মিনিট লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকদিন পর যদি এই ফেসপ্যাক ত্বকের উপর প্রয়োগ করা যায় তাহলে, ত্বক আগের উজ্জ্বলতা ফিরে পাবে। ফিরবে আদ্রতাও। ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026