মনে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ছোট্ট ‘অঞ্জলি’কে? ২৫ বছরে চেহারা পুরো পাল্টে গেছে, এখন এমন দেখতে

বলিউড এমন একটি দুনিয়া যেখানে প্রতিদিন বহু অভিনেতা অভিনেত্রী আসেন এবং নিজের গ্ল্যামারের মাধ্যমে সকলের মন জয় করে ফেলেন। অভিনয়ের জগতে এরকম বহু অভিনেতা রয়েছেন যারা এভাবেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে কিছু শিশু অভিনেতা এবং অভিনেত্রীয় রয়েছেন যারা নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব সহজেই বলিউডে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন। আজ সেরকমই কিছু শিশু শিল্পীদের নিয়ে হবে কথা।

ভারতীয় দর্শকরা শাহরুখ খানের ছবি দেখেননি এটা কখনোই হতে পারেনা। ভারতের সবথেকে বড় সুপারস্টার শাহরুখ খানের কুচ কুচ হোতা হে ছবিতে তার মেয়ে অঞ্জলীর ভূমিকায় অভিনয় করা অভিনেত্রীকেও সবাই খুব ভালোভাবে চেনেন। তার বয়স এখন ৩৪ বছর এবং তিনি করন জোহরের স্টুডেন্ট অফ দি ইয়ার ছবিতেও অভিনয় করেছিলেন। এছাড়াও নাচ বালিয়ে ৭, এবং ফিয়ার ফ্যাক্টর রিয়েলিটি শোতেও তাকে দেখা গিয়েছে অভিনয় করতে।

তারে জামিন পার ছবির ঈশান অবস্থির চরিত্রে অভিনয় করে দারশিল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এই ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপরে তিনি বম বম বলে এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছিলেন। তিনি এখনো সিনেমার জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এবং খুব শীঘ্রই তার পরবর্তী ছবির টিব্বা রিলিজ হতে চলেছে।

কই মিল গায়া ছবিতে হৃত্বিক রোশনের বন্ধু, টিনার চরিত্রে অভিনয় করেছিলেন হানসিকা মোটওয়ানি। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তিনি এখন দক্ষিণী ছবির একজন বড় তারকা হয়ে উঠেছেন। শৈশবে শাকালাকা বুমবুম টিভি শো থেকে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রী হওয়ার পর যার জনপ্রিয়তা অনেকটা বেশি বেড়ে যায়। এ বছর তিনি বিয়ে করেছেন বলেও জানা যাচ্ছে।

কভি খুশি কভি গম ছবিতে শাহরুখ এবং কাজলের ছেলে কৃষের চরিত্রে অভিনয় করেছিলেন জিবরান খান। ২৯ বছর বয়সী জিবরান এখন মডেল। খুব শীঘ্রই রোমান্টিক কমেডি ছবি ইশক ভিসকে তিনি অভিনয় করতে চলেছেন।

কাল হো না হো ছবিতে জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঝনক শুক্লা। যদিও ঝনক বড় হওয়ার পরে আর বলিউড দুনিয়ায় পা রাখেননি। খুব সম্প্রতি তার বাগদানের খবর শিরোনামে এসেছে।

ধুম ৩ ছবিতে আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ নিগম। তিনি এখন instagram এ একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি তাকে কিসিকা ভাই কিসি কি জান ছবিতে দেখা গিয়েছে। সম্প্রতি তিনি একটি পেশী বহুল শরীর তৈরি করেছেন এবং সেই সূত্রে তিনি প্রচুর মডেলিং এর অফার পাচ্ছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026