রাজ্য

সুব্রতের সাথে বৈঠকের পরে পদত্যাগ প্রত্যাহার বেচারামের, শান্তি ফিরে এলো তৃণমূল শিবিরে

বৃহস্পতিবার তথা গতকাল বিধানসভার স্পিকারের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন হরিপালের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। এর সাথে শুক্রবার তার অনুগামী এবং ঘনিষ্ঠ নেতারাও গণ-পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছিলেন। কিন্তু এক সাক্ষাতে বদলে গেল সমস্ত সমীকরণ। আজ রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে সাক্ষাতের পর পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন বিধায়ক।

সূত্রের খবর, রাজ্য সভাপতির একপ্রকার আদেশে পদত্যাগের অবস্থান থেকে সরিয়ে দাঁড়িয়েছেন বেচারাম। একদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা, অন্যদিকে বেচারামের এমন হঠাৎ পদত্যাগে অনেকটাই অস্বস্থিতে পরেছিল শাসক দল। সঙ্গে সঙ্গে বেচারামকে ডেকে পাঠানো হয় তৃণমূল ভবনে। সেখানেই তার সাথে বৈঠক করেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ১ ঘণ্টার ও বেশিক্ষণ চলে সেই বৈঠক। তারপরই নিজের পদত্যাগ প্রত্যাহারের কথা ভাবেন সাংসদ।

বেচারামের পদত্যাগ প্রত্যাহারের পর অনেকটা শান্তি ফিরেছে জোড়াফুল শিবিরে। হুগলী জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য এর সাথে বেচারামের বিবাদ আজকের নয়। সম্প্রতি ব্লক সভাপতিত্বকে ঘিরে সেই বিবাদ পৌঁছায় চরমে। প্রকাশ্যে মুখ খুলে দল ছাড়ার কথা ভাববেন বলে জানান রবীন্দ্রনাথ।

তৃণমূল সূত্র হতে জানা গিয়েছে যে, এই সমস্যা মেটাতে বুধবার বেচারামকে ফোন করেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোবিন্দ ধাড়াকে সরিয়ে মহাদেব দাসকে ব্লক সভাপতি করতে বলেন মমতা ব্যানার্জি। এছাড়াও হুঙ্কার দিয়ে দলনেত্রী বলেন যে এরম ভাবে চলতে থাকলে বেচারামকে আর হারিপালের টিকিট দেবেনা দল। এর পরই পদত্যাগের সিদ্ধান্ত দেয় বেচারাম বলে সূত্রের খবর।

অন্যদিকে বেচারামকে শান্ত করতে তার বাড়িতে হাজির হন জেলা তৃণমূল মুখপত্র প্রবীর ঘোষাল। সেখানে তার মন রাখতে প্রশস্তি গেয়ে শোনান প্রবীরবাবু। এর সাথেই তিনি সাংসদ কে বোঝান যে দল তার অবদান কখনও ভুলতে পারবেনা। এছাড়া এইদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে ও কথা বলতে দেখা যায় জেলা তৃণমূল মুখপত্রকে। তার বক্তব্য,”রবীন্দ্রনাথ বাবুর বয়েস হয়েছে। আন্দোলনে উনি থাকলেও, নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন বেচারাম।”অপরদিকে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই শীর্ষ নেতৃত্বদের সাথে কথা বলবেন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026