বাঙালি মানেই মাছ প্রিয় জাতি।প্রতিদিনের আহারে তাদের মাছ ছাড়া চলে না।তাই মাছের বাজারে কমবেশি ভীড় করেন সবাই।তবে মাছ কিনতে গিয়ে অনেক সময় ঠকে যেতে হয় সাধারণ মানুষকে।কিভাবে টাটকা মাছ কিনবেন আসুন জেনে নিন।
১. টাটকা মাছের চোখ সবসময় স্বচ্ছ হয়।ফর্মালিন দেওয়ায় মাছের বাকি অংশ না পচলেও চোখের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়।
২. মাছের কানকো দেখে টাটকা মাছ চেনা যায়।মাছের কানকোর রঙ যদি রক্তের মতো লাল হয় তবে সেটি টাটকা।যদিও এখন অসাধু বিক্রেতারা কানকোয় রঙ মিশিয়ে রাখে।
৩. চোখ আর কানকোর পরে মাছের চকচকে ভাব দেখেও মাছ কিনতে পারেন। তাজা মাছ সর্বদা চকচক করে।
৪. একটি মাছকে আঙুল দিয়ে চেপে যদি দেখেন শক্ত তবে সেটি ফ্রিজের, যদি নরম হয় তবে সেটি পঁচা; শুধুমাত্র যদি মাছটি চেপে রাখার পর ছেড়ে দিলে যদি আগের মতো হয়ে যায় তবেই সেটি টাটকা।
আরও পড়ুন : পুরীর মন্দির তো অনেকেই গেছেন, জানেন কি এর রহস্য?
৫. মাছের গন্ধ শুঁকেও কিনতে পারেন।বাজে গন্ধ ছাড়লে অবশ্যই সেটি টাটকা নয়।
৬. যদি কাটা মাছ কেনেন তবে তার উজ্জ্বল রঙ দেখে কিনুন, ফ্যাকাসে হয়ে গেলে নেবেন না।
৭. চিংড়ি মাছের ক্ষেত্রে খোসা শক্ত থাকলে সেটি টাটকা, নেতিয়ে গেলে নেবেন না।
৮. শিঙি, মাগুর, শোল এইসব মাছ কিনতে গেলে লক্ষ্য করবেন মাছগুলো ছটফট করছে কিনা, করলে তবেই কিনবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…