শ্রেয়া চ্যাটার্জি : লেদার অর্থাৎ চামড়ার তৈরি জুতো ব্যাগ আমরা শুরু থেকেই ব্যবহার করি। শুধু ব্যবহার করি না, এটা আমাদের কাছে যথেষ্ট ভালো লাগার একটি বিষয়। কিন্তু এই চামড়া শিল্পের কারখানা গুলি এই জিনিসগুলো উৎপাদন করার জন্য লক্ষ লক্ষ পশুকে মেরে ফেলছে। যা পরিবেশের একেবারে পরিপন্থী। শুধু তাই নয়, পশু মারার সাথে সাথে এটি তৈরি করতে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়।
তবে এই দুই মানুষ যারা অসাধ্য সাধন করে দেখিয়েছেন, তারা ক্যাকটাস থেকে চামড়া বানাচ্ছেন। ক্যাকটাস এমনিতেই সাধারণত কোন কাজে লাগে না, মরুভূমি তে কাটা জাতীয় এক গাছ। এই গাছ থেকে চামড়া বানিয়ে তা ব্যবহারের উপযুক্ত করে তোলা হচ্ছে যার ফলে বেঁচে যাচ্ছে লক্ষ লক্ষ পশু। পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। শুধু তাই নয় চামড়া গুলিকে নানান রকম রং দেওয়া হচ্ছে, আর এই প্রতিটা রং হচ্ছে প্রাকৃতিক রং, কোন রকম কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে না। চামড়ার যা দাম ক্যাকটাস দিয়ে তৈরি চামড়ারও এরকমই দাম রাখা হয়েছে। এই চামড়া দিয়েই গাড়ির সিট, ব্যাগ, জুতো ইত্যাদি বানানো হচ্ছে।
পৃথিবী কে রক্ষা করার জন্য প্রয়োজন এমনই মানুষের। ই ছোট ছোট চেষ্টায় পৃথিবী একদিন আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। বন-জঙ্গল, গাছপালায় পৃথিবীর সবুজে সবুজ হয়ে উঠবে। এমন মানুষের পৃথিবীতে খুব দরকার। যারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে পৃথিবীর উপযুক্ত বাস্তুতন্ত্র বজায় রাখতে পারবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…