এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল তৃনমুল কর্মীর বিরুদ্ধে। বিজেপির এক কর্মীর দাবী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি কোনো এক অর্ধনগ্ন নারীর ছবির সঙ্গে জুড়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তৃনমুল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকেরা শেওড়াফুলি থানার সামনে বিক্ষোভ দেখান।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা শেওড়াফুলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারা আরও জানিয়েছেন, এমন ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোতে শুধু রাজ্য বিজেপি সভাপতিরই অপমান নয়, এর মাধ্যমে নারী সমাজকেও অপমান করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতারা শ্রীরামপুর-বৈদ্যবাটি রোড জুড়ে বিক্ষোভ দেখান। পুলিশ আসলে বিক্ষোভ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন : করোনা আতঙ্কে পিছিয়ে গেল রাজ্যের পুরভোট
তবে তৃনমুল দাবী করেছে বিজেপি কর্মীরা তাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্যি নয়, প্রয়োজনে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…