কৌশিক পোল্ল্যে: সংসারের গল্প থেকে নেটপাড়া, ধারাবাহিক ‘শ্রীময়ী’ এখন সব আলোচনার কেন্দ্রে। নিত্যনতুন ট্রোলও তৈরি হচ্ছে এই ধারাবাহিককে নিয়ে। সাংসারিক গল্পকে ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিক বহুল জনপ্রিয়তা অর্জন করেছে সারা বাংলায়। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ধারাবাহিকটির গল্প নিয়ে আরও ছটি ভাষায় নির্মান শুরু হবে।
শ্রীময়ী নামক এক গৃহবধূর ২৫ বছরের বিবাহিত জীবন ভেঙে চুরমার হয়ে যায় জুন গুহ নামক এক কুটচক্রী মহিলার আগমনে। শ্রীময়ীর স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তাকে ডিভোর্স দিয়ে জুনকে বিয়ে করেন। বিবাহের কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারে অনিন্দ্য, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
আরও পড়ুন : দীপিকার বিকিনি লুকে ক্লিন বোল্ড নেটিজেনরা, উষ্ণতার জোয়ার পুলসাইটে
পৈতৃিক শ্বশুরবাড়িটি শ্রীময়ীর নামে উইল হয়ে গিয়েছে, কাজেই দুই সতীন একই বাড়িতে বসবাস করেন ফলে স্বাভাবিক চুলোচুলির ঘটনাই পরিনত হল হাতাহাতিতে। জুন নানাভাবে তীর্যক মন্তব্য করে শ্রীময়ীকে উত্ত্যক্ত করতে থাকেন যা সহ্যের সীমা পেরোনোয় শ্রীময়ী জুনের দু গালে কষিয়ে চড় মারেন।
এই অপমান মেনে নিতে পারে না জুন, ফলে সে পুলিশি ব্যবস্থা গ্রহন করতে উদ্যত হয়। আপাতত এতটাই দেখানো হয়েছে শেষ প্রোমোতে। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন ইন্দ্রানী হালদার ও জুন গুহর চরিত্রে অভিনয় করছেন উষসী চক্রবর্তী। এরপর শ্রীময়ীকে হাজতবাস করতে হবে নাকি সে ক্ষমা চাইবে জুনের কাছে তা জানার জন্যই অপেক্ষমান সময়। ধারাবাহিকের শেষ প্রোমোটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…