কেন্দ্র সরকারি কর্মচারীদের বহুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর তারা এখন বেশ খুশি। আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এর মাঝেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা অবশ্যই জেনে নেওয়া দরকার আপনার। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের পদোন্নতির জন্য নূন্যতম যোগ্যতা পরিষেবার নিয়ম পরিবর্তন করেছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অব্দি অবশ্যই পড়ুন।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বা DoPT সম্প্রতি একটি নোটিশ জারি করে এই ন্যূনতম যোগ্যতা পরিষেবার নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে। এবার থেকে স্তর অনুযায়ী পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, লেভেল ১ থেকে লেবেল ২ এর পদোন্নতির জন্য ৩ বছরের পরিষেবার প্রয়োজন রয়েছে। একই সময়ে লেভেল ২ থেকে লেভেল ৪ এ পদোন্নতির জন্য ৮ বছর কাজ করতে হবে। লেভেল ৪ থেকে লেভেল ৬ এ যাওয়ার জন্য ১০ বছরের চাকরি বাধ্যতামূলক। এরকমভাবে লেভেল ১৭ অব্দি চাকরির নিয়মে পরিবর্তনের আনা হয়েছে।
ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং প্রত্যেকটি বিভাগকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ এবং পদোন্নতি করতে বলা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা বর্তমানে মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষের দিকে সরকার DA বৃদ্ধি নিয়ে ঘোষণা করবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে অর্ধ বার্ষিক ডিএ ২ গুণ বৃদ্ধি করা হতে পারে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…