আইএসএলে এবারের নতুন সংযোজন হিসেবে নাম লিখিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মেরিনার্সরা এটিকের সঙ্গে জুটি বেঁধেছে। ওদিকে শ্রী সিমেন্টেরর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মশাল বাহিনী। যার ফলে দুই দলের কাছেই আইএসএল খেলার দরজা খুলে যায়। আর তারপর আগামী ২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার আইএসএলের ময়দানে প্রথম ডার্বি হতে চলেছে। আর তাই মাঠে নামার আগে জোর কদমে শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের লড়াই। রোবি ফাওলারের অত্যাধুনিক ফুটবল ইকুইপমেন্টের সঙ্গে। প্র্যাকটিসে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদেরও। সিকে ভিনিতকেও দেখা গেল পুরো উদ্যমে প্র্যাকটিস করতে।
গোলে চার গোলকিপারকে দিয়েই পুরোদমে গোললাইন সেভিংসের প্র্যাকটিস করালেন ইস্টবেঙ্গল কোচ। এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ দেখে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই কষে ফেলছে একের পর এক অঙ্ক। এক্ষেত্রে এটিকে’মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখার সুযোগ এখনও পর্যন্ত হয়নি। কারণ, আইএসএলের ময়দানে এটিকে-মোহনবাগানের বিপক্ষেই প্রথম খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। তাই দ্বিতীয় ম্যাচে বিপক্ষ দল ইস্টবেঙ্গল হওয়ায় প্রথম ম্যাচ জিতেও স্বস্তিতে নেই এটিকে-বাগান কোচ হাবাস।
তিনি ডার্বি প্রসঙ্গে বলেন, ‘নতুন করে আবার যুদ্ধে নামতে আমি প্রতিনিয়ত তাতাচ্ছি ফুটবলারদের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা।’ গতকাল, মঙ্গলবার এটিকে-মোহনবাগানের অনুশীলন হয় ক্লোজ ডোর। যদিও সুসাইরাজ চোট পেয়ে পরের ম্যাচে ছিটকে যাওয়ায় কিছুটা চিন্তায় রয়েছে এটিকে-মোহনবাগান। তবে সব বাধা কাটিয়ে ডার্বিতে জয় হবে সবুজ-মেরুন শিবিরের, এমনটাই আশাবাদী বাগান সর্মথকরা। যদি হার মানতে নারাজ মশাল বাহিনী। এখন ডার্বির ফল কী হয়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…