নিউজ

করোনায় আক্রান্ত আব্দুল মান্নান, ভর্তি বেসরকারি হাসপাতালে

কলকাতা: সুজিত বসু, নির্মল মাজি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার করোনায় আক্রান্ত হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বেশ কিছুদিন ধরেই গায়ে সাময়িক জ্বর এবং বেশ কিছু উপসর্গ নিয়ে তিনি ভুগছিলেন। অবশেষে গতকাল, মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। তারপর সেই রিপোর্ট পজিটিভ আসে। আব্দুল মান্নান এমনিতেই ডায়াবেটিসের রোগী। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর পরিবার তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন।

সম্প্রতি তিনি দার্জিলিঙে গিয়েছিলেন। চলতি সপ্তাহেই পাহাড় থেকে তিনি শহরে ফিরেছেন। তারপর তিনি এমএলএ হোস্টেলে ছিলেন। সেখানেই প্রথমে ফুসফুসে কিছু সমস্যা দেখা দেয়। তারপর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়। তারা তড়িঘড়ি অন্যান্য পরীক্ষার পাশাপাশি করোনা পরীক্ষা করান। অবশেষে রিপোর্ট পজিটিভ এসেছে বিলে হাসপাতাল এবং পরিবার সূত্রে জানানো হযেছে।

আপাতত আব্দুল মান্নানের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিকঠাক রয়েছে। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা রয়েছে ঠিকই তবে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে দলের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026