রাজ্য

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কমছে সিলেবাস এবং আপাতত বন্ধ থাকবে স্কুল, জানালো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই সময়ে স্কুল খোলা হবে নাকি সেই নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু আগামী বছরে স্কুল খুলুক বা না খুলুক বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। একথা আগেই সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই থেকেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা ধন্দে ছিল যে আগামী বছর পরীক্ষা হলে সিলেবাসে কি কিছু পরিবর্তন হবে?

আজ অর্থাৎ বুধবার বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাঁট করা হয়েছে। এই বিষয়ে অনেকদিন ধরে সিলেবাস কমিটির সাথে পর্যালোচনা চলছিল। অবশেষে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে।

এদিককার সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় জানান, সিলেবাস কমিটির নির্দেশ অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব অনুযায়ী আগামী ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেবাস ৩০-৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তবে বিষয় অনুযায়ী কোন সাবজেক্টে কতটা সিলেবাস কমানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন করে জানিয়ে দেবে।

পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন কলকাতার বিভিন্ন নামিদামি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা সিলেবাস কমানোর জন্য আর্জি জানিয়েছিল। তারা জানিয়েছিল এই করোনা পরিস্থিতিতে সবাই সমানভাবে অনলাইন ক্লাসে যোগদান করতে পারেনি। এমনকি একটু মফস্বলের দিকে নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেকেই ক্লাস অবধি করতে পারেনি। তাই তাদের সিলেবাস শেষ হয়নি। তাই সব কথা ভেবেই শিক্ষা মন্ত্রী ও সিলেবাস কমিটি বারংবার পর্যালোচনার পর সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই করোনা পরিস্থিতিতে কবে স্কুল খোলা হবে সেই নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে কিছু জানাননি। এই প্রসঙ্গে তিনি জানান, এখন স্কুল বন্ধ থাকবে। কিন্তু স্কুলগুলির রক্ষণাবেক্ষণ করা হবে। এখন রাজ্য শুধুমাত্র করোনা মোকাবিলার দিকে মনোযোগ নিবেশ করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলি কবে খোলা হবে সেই বিষয় স্থির করতে উপাচার্যদের সাথে প্রাথমিকভাবে খুব শীঘ্রই বৈঠক করা হবে। তারা কি বলছে সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করে কলেজ খোলার দিন চূড়ান্ত করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026