নিউজ

অবশেষে ডিসেম্বরে খুলে দেওয়া হচ্ছে মাঝেরহাট ব্রিজ

কলকাতা: ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দুপুরের ব্যস্ততম সময়ে হঠাৎ ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। সেই সময় কার্যত অনেক গাড়ি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছিল। এমন সময় দক্ষিণ কলকাতার একাংশের যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। তারপর কেটে গিয়েছে দু’বছর। তবুও খোলা হয়নি ব্রিজ। নতুনভাবে আধুনিক পদ্ধতিতে তৈরি করার কাজ চলছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আজ, বুধবার ব্রিজ পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখেন এবং সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ।

কিন্তু এই ব্রিজের নয়া সংযুক্তিকরণ হিসেবে থাকবে একটি সংকেত। ভারী মালবোঝাই যান এই ব্রিজের ওপরে উঠলেই সেটি সংকেত দিয়ে দেবে কন্ট্রোল রুমে। ব্রিজের যে অংশের তলায় রেললাইন রয়েছে, সেই অংশ ঝুলন্তভাবে বানানো হয়েছে। মোট 84টি কেবল এই ব্রিজটিকে ধরে রেখেছে। চার লেনের নয়া মাঝেরহাট ব্রিজ এখন অনেকটাই চওড়া। তাই যানজটের সম্ভাবনা অনেক কম।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের তলা এবং ওপর দুই অংশ দিয়েই গাড়ি চলাচল করছিল। এমনকি ব্রিজের ওপর দুটি বাস চলাচল করছিল। এমন সময় ব্রিজের ১০০ মিটারের অংশ মাঝখান দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে আটকে পড়ে অসংখ্য গাড়ি, বাইক। এমনকি বেশ কয়েকজনের ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীকালে পুলিশ, দমকলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গিয়ে উদ্ধারকার্য শুরু করে। দু বছর এই ব্রিজ বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছিল সেখানকার মানুষজনদের। তবে ডিসেম্বর থেকে পুনরায় নবনির্মিত মাঝেরহাট ব্রিজ খুলে গেলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026