পলিটিক্স

‘পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর’- দিলীপ, “গোধরা ভুলে গেলেন?”, পাল্টা জ্যোতিপ্রিয়

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম হয়ে উঠছে। প্রত্যেকদিন কেউ না কেউ কিছু না কিছু মন্তব্য করেই চলেছেন। আর সেই মন্তব্যের পাল্টা বিরোধী দলগুলোকে দেখা যাচ্ছে মন্তব্য করতে। সম্প্রতি আবারও একটি বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিউড়িতে চা-চক্রে যোগদান করার সময় দিলীপ ঘোষ মন্তব্য করলেন, বাংলা বর্তমানে কাশ্মীর হয়ে গেছে। এখানে জঙ্গি ধরা পড়ছে, বোম উদ্ধার হচ্ছে। রাজ্যে বর্তমানে বোমার কারখানা চলছে রমরমিয়ে। এই মন্তব্য করার পর দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের দ্বিতীয় কাশ্মীর হিসাবে চিহ্নিত করেন।

তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের অনেকে তীব্র প্রতিবাদ করেছেন। তৃণমূলের তরফে কুনাল ঘোষ বলেছেন,”এসব বাধ্য হয়ে বলেছেন দীলিপবাবু।” এই মন্তব্যের জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন,”ওদের মাথার মধ্যে এনকাউন্টার ঢুকে আছে, তাই এরকম কথাবার্তা বলছে।” এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক গুজরাটের গোধরার ঘটনার কথা উল্লেখ করে দিলিপের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।

শুধু তৃণমূল নয়, আসরে এবারে নেমেছে সিপিএম ও। সিপিএমের তরফে মহম্মদ সেলিম বলেছেন,”কাশ্মীর আমাদের দেশের অংশ। উনি ভারতের ম্যাপ জানেন না। উনাকে তা জানতে হবে। যেখানে আরএসএস ঢুকে পড়েছে সেখানে ঝামেলা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদের আখড়া হতে দেব না। আরএসএস সবথেকে বড় সন্ত্রাসবাদী।”

অন্যদিকে কংগ্রেসের তরফে প্রদীপ ঘোষ বলেছেন,” অবান্তর কথার কোন মূল্য নেই। কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন মিল নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026