কলকাতা: ভারতে এখনও পর্যন্ত করোনার কোনও ভ্যাকসিন বাজারে বের হয়নি। যদিও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কোভিশিল্ড যা ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকা মিলে তৈরি করেছে, সেই ভ্যাকসিনের শেষ পর্যায়ে ট্রায়াল চলছে ভারতে। এরইমধ্যে বাংলায় পৌঁছল করোনা ভ্যাকসিন। নাইসেডে ঢুকল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। আর কলকাতায় এই ভ্যাকসিন পা রাখা মাত্র নাইসেডের তরফ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়েছে। তিনিও হাসিমুখে সেই আহ্বান গ্রহণ করেছেন তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘রাজ্যের মানুষদের জন্য এটুকু করতে পারলে নিজেকে আমি ধন্য মনে করব।’
আগামী ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা। গোটা দেশে ২৫৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। যার মধ্যে বাংলায় ১০০০টি ভ্যাকসিন আনা হয়েছে। ফলে ১০০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
জানা গিয়েছে, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ১০০০টি ভ্যাকসিন নাইসেডে সংরক্ষণ করা হয়েছে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কো-ভ্যাকসিন।নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত এ প্রসঙ্গে বলেন, ‘এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এই ট্রায়াল’ শেষে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…