সোমবার পশ্চিম মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরকে কটাক্ষ করতে করতে গেল বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। এইবার তার নিশানায় ছিলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। ঝাড়গ্রামের ছেলে ছত্রধরকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানিয়েছেন বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয় এইদিন ছত্রধরেই জেলা যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাক্যবাণ ছোঁড়েন রাজ্য বিজেপির সভাপতি।
সোমবার পশ্চিম মেদিনীপুরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের উদ্দেশ্যে। সেখানে তিনি বলেন,” আমাদের গ্রামের ছেলে ছত্রধর মাহাতো। মুখ্যমন্ত্রী তার মোটর সাইকেলে ভোট জিতেছিলেন। আর তারপর তাকেই জেলে ঢুকিয়ে দিলেন। আজ আট বছর হয়ে গেল জেলে রয়েছে ছত্রধর। আদিবাসী এবং মাহাতোদের বোকা বানাচ্ছেন তিনি। ছত্রধরকে বোকা বানিয়ে নতুন পদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাকে বোকা বানিয়েছেন তিনি। শুধু সেখানেই শেষ নয়। তার স্ত্রীকেও চাকরি দিয়েছেন।”
এখানেই থামেননি বিজেপি রাজ্য সভাপতি। এইদিন তিনি আরও বলেন,”এখন ভোট আসছে বলে ছত্রধরকে আবার বের করা হয়েছে জেল থেকে। বাংলার মানুষ এই সব মেনে নেবে বলে মনে হয়?
এইদিন গোপীবল্লভপুরের দুই ব্লকের বাহারুনাতে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে শাসক শিবির থেকে বিজেপি যোগদান করেছেন প্রায় ১০০ জন। সেখানেই নিজের ভঙ্গিতে রাজ্য সরকারের দিকে তোপ দাগতে দেখা গেল দিলীপ ঘোষকে। এছাড়াও কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার গ্রহণ না করায় সে বিষয়ে তীব্র কটাক্ষ করেন দিলীপ। একই সাথে, গ্রামেরা রাস্তা ঘাটের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…