বিনোদন

ইন্ডিয়ান আইডলে এক ঝাড়ুদার গাইলেন গান, কেঁদে ভাসালেন বিচারকরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে সোনি টিভি। প্রোমোটি সোনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর। প্রোমোতে দেখা যাচ্ছে, মারাঠি ভাষায় একজন যুবক গান গাইছেন। গান শেষ হলে ইন্ডিয়ান আইডল-এর বিচারকরা তাঁর কাছে জানতে চান, তাঁর গানের শিক্ষাগুরু কে। প্রত্যুত্তরে যুবক জানান, তিনি ইন্ডিয়ান আইডল-এর সেটের একজন কর্মচারী। স্টেজে সেলিব্রেশন-এর সময় প্রতিযোগীদের উপর যে ফুল ও রঙিন কাগজের বর্ষা হয়, তা ঝাঁট দিয়ে পরিষ্কার করার দায়িত্ব থাকে তাঁর উপর। যুবকের নাম যুবরাজ।

প্রতি বছর যখন ইন্ডিয়ান আইডল অনুষ্ঠিত হত, নিজের কাজ করতে করতে যুবরাজ প্রতিযোগীদের গান শুনতেন। মন দিয়ে বিচারকদের কথা শুনতেন। প্রতিযোগীদের গায়কী ভালো করার জন্য বিচারকরা যে টিপস দিতেন, নিজে একান্তে সঙ্গীত চর্চা করার সময় যুবরাজ চেষ্টা করতেন সেই সমস্ত টিপস অনুসরণ করার। বহুদিন ধরেই যুবরাজ চাইতেন নিজের গায়কী সকলের সামনে তুলে ধরতে। তাঁকে সেই সুযোগ করে দিয়েছে ইন্ডিয়ান আইডল। যুবরাজের কথা শুনে বিচারকদের চোখে জল চলে আসে। শোয়ের বিচারক হিমেশ রেশমিয়ার মতে, এই ধরনের প্রতিভা বিরল। তিনি যুবরাজের চেষ্টার প্রশংসা করেন।

ইন্ডিয়ান আইডল-এর এই পর্বের সম্প্রচার হবে 28 শে নভেম্বর। প্রতি শনি ও রবিবার সোনি টিভিতে রাত 8 টায় সম্প্রচারিত হবে ইন্ডিয়ান আইডল। এই বছর ইন্ডিয়ান আইডল-এর বিচারকের আসনে রয়েছেন বলিউডের সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়া, গায়িকা নেহা কক্কর, সুরকার ও গায়ক বিশাল দাদলানি। যুবরাজের প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এই শো-টি শুরুর আগে থেকেই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। ইন্ডিয়ান আইডল-এর প্রথম সিজনেও কলকাতার লোরেটো স্কুলের সুইপার রাজু হেলা সুযোগ পেয়েছিলেন গান গাওয়ার। কিন্তু তাঁর গলায় হঠাৎ সমস্যা দেখা দেওয়ার কারণে রাজু-কে বেরিয়ে যেতে হয় শো ছেড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026