নিউজ

রাজ্যে কবে খুলছে স্কুল? জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: করোনা পরিস্থিতি, দীর্ঘ লকডাউন এসবের সঙ্গে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই অভ্যস্ত হয়ে উঠেছে। অভ্যাস হয়ে দাঁড়িয়েছে স্কুলপড়ুয়াদের ক্ষেত্রেও। স্বাভাবিক পঠন-পাঠনের জীবন কার্যত থমকে গিয়েছে। যদিও স্নাতক ও স্নাতকোত্তর ক্লাস কিংবা পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, তা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। আর এবার স্কুল খোলা নিয়ে উত্তরবঙ্গ সফরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কালীপুজোর আগে স্কুল খোলার কোনো সম্ভাবনাই নেই।

তিনি এ বিষয়ে বলেছেন, স্কুল খোলার বিষয়টি কালীপুজোর পর ভাবা হবে। করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। তাই পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার ঝুঁকি এখনই আমরা নিতে পারছি না। এই বিষয়টি এখনও আলোচনাসাপেক্ষ। স্কুলে বাচ্চাদের যাওয়ার আগে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতর একটি রূপরেখা তৈরি করেছে। তা কার্যকর করা হলেই স্কুল খোলার সিদ্ধান্ত নেব। আপাতত কালীপুজোর আগে এ নিয়ে কিছু ভাবছি না।’

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছেন স্কুলপড়ুয়াদের অভিভাবকরা। পুজোর আগে বাচ্চাদের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না, এটা ভেবেই খুশি সকলে। তবে শিক্ষাবর্ষের একটা ক্ষতি হচ্ছে এমনটাও আবার অনেকেই দাবি করেছেন। যদিও বিভিন্ন স্কুলে অনলাইন ক্লাস এবং প্রাইভেট কোচিং সেন্টারে অনলাইন কোচিং ক্লাসের সুবিধা করে দেওয়া হয়েছে। তবুও স্কুলে গিয়ে যে নিয়মিত ক্লাস তা আপাতত হচ্ছে না, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026