নিউজ

সুখবর! পুজোর আগেই চালু হতে পারে কলকাতা পুরী স্পেশাল ট্রেন

ভক্তদের জন্য দারুন খবর, এবার পুজোর আগেই চালু হতে পারে শিয়ালদা থেকে পুরীর একটি বিশেষ ট্রেন। কিন্তু এক্ষেত্রে দূর পাল্লার কোনও স্পেশাল ট্রেন চললে সেটির ক্ষেত্রেও যে করোনা স্বাস্থ্য বিধি মানা হবে কিনা তা নিয়ে ধন্দ থেকেই গেছে।  কিন্তু জানানো হয়েছে স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। শোনা গেছিলো অক্টোবর মাস থেকেই শিয়ালদা–ভুবনেশ্বর স্পেশাল ট্রেন চালু হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, গতকালই জানানো হয়েছে এবার টিকিটের ওপরে ইউজার ডেভলপমেন্ট ফি বাড়াতে পারে রেল, আর তাতে সম্মতি দিতে পারে কেন্দ্র। সব মিলিয়ে মোট ৫ রকমের ফি হতে চলেছে। সূত্রের খবর এই নিয়ে সামনের মাসেই কেন্দ্রের সাথে আলোচনায় বসবে রেল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরে ১০-৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম।

এক্ষেত্রে এসির যাত্রীদের বেশি ও স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। প্রাইভেট স্টেশনের যাত্রীদের জন্যও ফি লাগু হবে। কিছু দিন আগেই নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান এবার থেকে রেলওয়ে খুব শীঘ্রই  নেবে ইউজার ফিজ। আগের তুলনায় স্টেশনগুলিকে রিডেভেলপ করা হচ্ছে।

এমনকি সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হবে, যেখানে থাকবে নতুন ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি। এছাড়াও জানানো হয়েছে দূরপাল্লার কোনও স্পেশাল ট্রেন চললে সেটির ক্ষেত্রেও যে করোনা স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানা হবে।  সব কিছু ভেবেই স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে জানানো হয়েছে।

 

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026